৩২৷ কোন ব্যক্তি- (ক) ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের সম্মুখে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আবেদন বা আপীল করিলে, বা লিখিত বা মৌখিকভাবে মিথ্যা সাক্ষ্য দিলে বা নিজের সঠিক পরিচয় গোপন করতঃ অন্য ব্যক্তির পরিচয়ে আবেদন বা বক্তব্য পেশ বা সাক্ষ্য প্রদান বা কোন দাবী উপস্থাপন করিলে; (খ) ইচ্ছাকৃতভাবে ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে এর কোন জাল বা মিথ্যা দলিল উপস্থাপন করিলে; বা (গ) ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের কোন নির্দেশ বা ডিক্রী বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা প্রশাসক প্রদত্ত নির্দেশ লংঘন করিলে; তিনি অনধিক ৭ (সাত) বত্সরের কারাদণ্ডে বা অনধিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷