২৫৷ এই আইনের অধীন কোন আবেদন বা আপীল নিষ্পত্তির ব্যাপারে এই আইন বা বিধিতে পর্যাপ্ত বিধান নাই বলিয়া মনে করিলে ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বিষয়টি লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট পরিস্থিততে উহার বিবেচনামত ন্যায় বিচারের জন্য সহায়ক হয় এইরূপ যথাযথ পদ্ধতি অনুসরণ ও সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে৷