২৪৷ (১) এই আইনের অধীনে পেশকৃত আবেদন বা দাবী বা আপীলের সমর্থনে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক উপস্থাপিত সাক্ষীর বক্তব্যের সারাংশ ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল লিপিবদ্ধ করিবে৷ (২) ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল কর্তৃক কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কোন ব্যক্তির সাক্ষ্য বা উপস্থিতি কিংবা কোন দলিল অনুসন্ধান বা উপস্থাপনের প্রয়োজন হইলে, উক্ত উপস্থিতি, অনুসন্ধান বা উপস্থাপন নিশ্চিত করিবার জন্য দেওয়ানী কার্যবিধির এর বিধান অনুসারে এতদসংক্রান্ত বিষয়ে কোন দেওয়ানী আদালত যে ক্ষমতা প্রয়োগ করিতে পারে ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল সেই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷ (৩) কোন আবেদন বা আপীল নিষ্পত্তির…