৯। (১) একজন কর্মকর্তা বা একজন আর্মড পুলিশ সদস্য, যে- (ক) দায়িত্ব পালনরত বা দায়িত্ব পালনে নিযুক্তির সময় বা কুচকাওয়াজে থাকা অবস্থায় বা কুচকাওয়াজের সারিতে অগ্রসর হওয়ার সময় মদ্যপ থাকে; বা (খ) কোন প্রহরীকে আঘাত বা বল প্রয়োগ করে বা বল প্রয়োগের চেষ্টা করে; বা (গ) কোন চৌকি, স্থাপনা বা টহল দলের অধিনায়ক থাকা অবস্থায় তাহার অধীনে যথাযথভাবে হস্তান্তরিত কোন কয়েদীকে গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে অথবা এইরূপ অধিনায়কত্বে থাকা বা না থাকা অবস্থায় যথাযথ কর্তৃত্ব বহির্ভূতভাবে কোন কয়েদীকে মুক্তি প্রদান করে অথবা তাহার কর্তব্য কর্মে গাফিলতি জনিত কারণে কোন কয়েদী পলায়ন করে; অথবা, (ঘ) কোন চৌকি, স্থাপনা অথবা টহল দলে…