৮। (১) একজন কর্মকর্তা অথবা আর্মড পুলিশ সদস্য,যে- (ক) কোন বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতার সূচনা করে, প্ররোচনা প্রদান করে, কারণ ঘটায় বা যোগদান করে কিংবা কোন বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতায় উপস্থিত থাকিয়া তাহা দমনে তাহার পক্ষ হইতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ হইতে বিরত থাকে অথবা বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহের সংবাদ বা বিশ্বাসযোগ্য পরিস্থিতি অবহিত থাকা সত্ত্বেও অনতিবিলম্বে তাহার অধিনায়ক বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে তথ্য প্রদান না করে; বা (খ) দায়িত্ব পালনকালে বা দায়িত্ব পালন বহির্ভূত অবস্থায় তাহার ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আক্রমণের উদ্দেশ্যে অপরাধজনক বল প্রয়োগ করে বা করার চেষ্টা করে এটা জানা থাকা সত্ত্বেও যে তিনি…