৬ঘ। কোন অপরাধ তদন্তের সময় বা সেই অপরাধ হইতে উদ্ভূত কোন মামলার ক্ষেত্রে এই অধ্যাদেশের অধীনে কোন দায়িত্ব পালনকালে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের একজন কর্মকর্তা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের ৫নং আইন) অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা যেই সকল ক্ষমতা প্রয়োগ করেন বা ভূমিকা পালন করেন সেই সকল ক্ষমতা প্রয়োগ বা ভূমিকা পালন করিতে পারিবেন।