৬গ। (১) কোন অপরাধ তদন্তের ক্ষেত্রে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের একজন কর্মকর্তা ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের ৫নং আইন) এ নির্দেশিত কার্যবিধি অথবা প্রযোজ্য অন্য কোন আইন অনুসরণ করিবেন। (২) ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের ৫ নং আইন) অথবা বলবৎ কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের অধীনে তদন্ত কার্য সম্পাদনান্তে সংশিৱষ্ট কর্মকর্তা তদন্ত প্রতিবেদন (Report) সংশিৱষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করিবেন। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির আটচলিৱশ ঘন্টার মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্ত প্রতিবেদন, যেইরূপ প্রাপ্ত হইয়াছে, অবিকল যথাযথ আদালত বা ট্রাইব্যুনাল বরাবর প্রেরণ করিবেন।