৬খ। (১) সরকার সময়ে সময়ে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নকে কোন অপরাধ তদন্তের নিমিত্ত নির্দেশনা দিতে পারিবে। (২) যখন উপধারা (১) এর অধীনে কোন নির্দেশনা জারী করা হয় তখন সংশিৱষ্ট র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক এইরূপ অপরাধ তদন্তের নিয়ন্ত্রণভার গ্রহণ করিবেন। (৩) র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক নিজে এইরূপ অপরাধের তদন্ত করিতে পারেন অথবা তাহার অধীন কোন কর্মকর্তাকে উক্ত অপরাধ তদন্তের নিমিত্ত নির্দেশনা প্রদান করিতে পারেন।