৬। বাহিনী নিম্নলিখিত দায়িত্বে নিয়োজিত হইবে, যথা- (ক) অভ্যন্তরীণ নিরাপত্তা রৰা; (কক) অপরাধ এবং অপরাধমূলক কর্মকা- সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ (খ) অবৈধ অস্ত্র, গোলাবার্বদ, বিস্ফোরক দ্রব্যাদি এবং সরকার কর্তৃক সময় সময় নির্দেশিত এইরূপ দ্রব্যাদি/ বস্তুসমূহ উদ্ধার; (খখ) সরকারের নির্দেশনা মোতাবেক কোন অপরাধ এর তদন্ত; (গ) সশস্ত্র অপরাধী চক্র আটককরণ; (ঘ) আইন শৃংখলা রৰার নিমিত্ত পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা রৰাকারী সংস্থাকে সহায়তা প্রদান; (ঙ) সরকার কর্তৃক সময় সময় নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন।