৩। (১) এই অধ্যাদেশের বিধান অনুযায়ী আর্মড পুলিশ ব্যাটালিয়নস্ নামে একটি বাহিনী গঠন ও পরিচালনা করা হইবে। (২) বাহিনী বিভিন্ন শ্রেণী বিন্যাসকৃত পদের এবং সংখ্যার কর্মকর্তা ও আর্মড পুলিশ সদস্য লইয়া নির্ধারিত পদ্ধতিতে গঠিত হইবে। (৩) বাহিনীতে এক বা অধিক র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকিবে। (৪) একটি র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নে এইরূপ নির্ধারিত সংখ্যক এবং শ্রেণীর কর্মকর্তা এবং সশস্ত্র জনবল (Armed Personnel) থাকিবে এবং সেইরূপ পদ্ধতিতে এবং শর্তাধীনে গঠিত হইবে যেইরূপ নির্ধারিত হইবে। (৫) এই অধ্যাদেশে বা সময়ে সময়ে বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়নে প্রয়োজন…