২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই অধ্যাদেশে,- (ক) ‘আর্মড পুলিশ’ বলিতে অফিসার ব্যতিরেকে বাহিনীর সদস্যকে বুঝাইবে; (কক) ‘আর্মড জনবল’ বলিতে আর্মড পুলিশকে ঝুঝাইবে; (খ) ‘ব্যাটালিয়ন’ বলিতে একজন অধিনায়কের নেতৃত্বে কতিপয় কোম্পানীর সমন্বয়ে গঠিত একটি পরিপূর্ণ ইউনিটকে বুঝাইবে; (গ) ‘অধিনায়ক’ বলিতে ব্যাটালিয়নের অথবা আর্মড পুলিশের একটি দলের অধিনায়ককে বুঝাইবে; (ঘ) ‘কোম্পানী’ বলিতে কতিপয় পৱাটুন এর সমন্বয়ে ব্যাটালিয়নের অংশ গঠনকারী উপ-ইউনিট কে বুঝাইবে; (ঘঘ) ‘শৃঙ্খলা বাহিনী’ বলিতে বুঝাইবে- i) সেনা, নৌ বা বিমান বাহিনী; ii) পুলিশ বাহিনী; iii) এই সংজ্ঞার অধীনে আইন বা সরকারী প্রজ্ঞাপন জারীর…