১৫। মহাপুলিশ পরিদর্শক সময়ে সময়ে বাহিনীর সদস্যবর্গ কর্তৃক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিনিময়ের উদ্দেশ্যে, দায়িত্ব-কর্তব্যের অপব্যবহার বা অবহেলা প্রতিরোধকল্পে এবং বাহিনীর সদস্যদের কর্তব্য পালনে দক্ষ করিয়া তুলিতে যেইরূপ প্রয়োজনীয় মনে করেন কিন্তু বিধিতে উলিৱখিত নেই সেইরূপ প্রবিধান এবং আদেশ প্রণয়ন করিতে পারিবেন যাহা এই অধ্যাদেশ এবং এর অধীনে প্রণীত বিধির সহিত অসঙ্গতিপূর্ণ নহে।