১৪। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) সুনির্দিষ্টভাবে এবং উপর্যুক্ত সাধারণ ক্ষমতাকে খর্ব না করিয়া নিম্নবর্ণিত সকল অথবা নির্দিষ্ট কোন বিষয়ে বিধি প্রণয়ন করা যাইতে পারে- (ক) বাহিনীর সংগঠন, শ্রেণীবিন্যাস এবং বণ্টন ; (খ) নিয়োগ, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, চাকুরীর শর্তাবলী, বদলী, সাময়িক বরখাস্তকরণ, অপসারণ, বরখাস্তকরণ, এবং বাহিনীর সদস্যদের শাস্তিমূলক ব্যবস্থা ; (গ) বাহিনীর সদস্যদের ছুটি মঞ্জুরী, অনুপস্থিতি বা দায়িত্বপালন ভাতা ; (ঘ) বাহিনীর সদস্যদের আবাসন এবং তাহাদের যে সকল দায়িত্বসমূহ পালন করিতে হইবে; (ঙ) বাহিনীর সদস্যদের প্রদেয়…