১১। এই অধ্যাদেশের অধীনে কোন কর্মকর্তা বা আর্মড পুলিশ সদস্য যদি অনধিক তিন মাসের কারাদে- দন্ডিত হয় এবং একই সাথে সে যদি বাহিনী হইতে বরখাস্তও হয় তবে তাহাকে নিকটবর্তী বা এইরূপ কোন কারাগারে অন্তরীণ রাখা যাইতে পারে যেইরূপ সরকার সাধারণ বা বিশেষ আদেশ প্রদান করে, কিন্তু সে যদি বাহিনী হইতে বরখাস্তকৃত না হয় তাহা হইলে বিচারকারী আদালত যেইরূপ সঙ্গত বিবেচনা করিবে তদ্র্বপ তাহাকে কোয়ার্টার গার্ড অথবা এইরূপ অন্য স্থানে অবর্বদ্ধ রাখা যাইতে পারে।