১০। (১) এই অধ্যাদেশের অধীনে সরকারের প্রণীত বিধান সাপেক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে সরকার এবং অধীন কর্মকর্তা এবং আর্মড পুলিশ সদস্যের ক্ষেত্রে মহাপুলিশ পরিদর্শক বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত কোন কর্মকর্তা, কোন কর্মকর্তা বা কোন আর্মড পুলিশ সদস্যকে অবাধ্যতা, দায়িত্বে অবহেলা বা কোন কর্তব্যে শিথিলতার জন্য অথবা নিজেকে দায়িত্ব পালনে অক্ষম করার জন্য বা একজন কর্মকর্তা বা আর্মড পুলিশ সদস্য হিসাবে অন্য কোন অসদাচরণের জন্য নিম্নবর্ণিত এক বা একাধিক শাস্তি প্রদান করিতে পারিবেন ঃ- (ক)চাকুরী হইতে বরখাস্ত; (খ) চাকুরী হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; (ঘ) নিম্ন পদে বা বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ;…