৮। (১) এই ধারার শর্তাবলি পরিপালন সাপেক্ষে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি গ্রহণপূর্বক, লাইসেন্সকৃত অফশোর ব্যাংকিং ইউনিট স্বেচ্ছায় উহার লাইসেন্স সমর্পণ করিতে পারিবে। (২) বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, লাইসেন্সকৃত অফশোর ব্যাংকিং কার্যক্রম উহার সকল দায়ের বিপরীতে পর্যাপ্ত সংস্থান রাখিয়াছে, তবে বাংলাদেশ ব্যাংক উহার লাইসেন্স সমর্পণ অনুমোদন করিবে এবং অতঃপর একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করিয়া সমর্পণ কার্যকর করিবে। (৩) বন্ধ হইয়া যাওয়া অফশোর ব্যাংকিং ইউনিটের দায়-দেনা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নিষ্পত্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংক উহাকে নির্দেশনা প্রদান করিবে। (৪) উপ-ধারা (২) এর অধীন বাংলাদেশ…