৭। (১) বাংলাদেশ ব্যাংক নিম্নবর্ণিত কোনো কারণে কোনো অফশোর ব্যাংকিং ইউনিটকে প্রদত্ত লাইসেন্স স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথা:- (ক) লাইসেন্সে উল্লিখিত শর্ত বা এই আইনে বা আপাতত বলবৎ কোনো আইনের কোনো বিধান লঙ্ঘন করিয়া থাকিলে বা উহার কৃত কোনো অপরাধ প্রমাণিত হইলে; (খ) জনস্বার্থ বিরোধী কোনো কার্য সম্পাদন করা হইলে; (গ) উহার কোনো কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি দ্বারা দাখিলকৃত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিকট মিথ্যা প্রমাণিত হইলে; এবং (ঘ) ধারা ১১ এর অধীন প্রদত্ত কোনো গ্যারান্টি পরিপালন না করিলে। (২) এই ধারার অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট তফসিলি…