২৮। এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে, বাংলাদেশ ব্যাংক, এই আইনের বিধানাবলির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, উক্তরূপ অস্পষ্টতা দূরীকরণার্থে প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবে।