২৫। (১) বাংলাদেশ ব্যাংক, জনস্বার্থে, বা অফশোর ব্যাংকিং ইউনিটের আমানতকারীর স্বার্থের পরিপন্থি কার্যকলাপ প্রতিরোধ করিবার জন্য, সময় সময়, নির্দেশ জারি করিতে পারিবে। (২) বাংলাদেশ ব্যাংক, সময় সময়, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নির্দেশনা প্রদান, সার্কুলার জারি বা নীতিমালা প্রণয়ন করিতে পারিবে।