২৪। যদি অফশোর ব্যাংকিং ইউনিট এবং উহার পরিচালক, কর্মকর্তা, কর্মচারী অথবা সহায়তাকারী ধারা ২০, ২১, ২২ ও ২৩ এর অধীন আরোপিত জরিমানা নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করিতে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে রক্ষিত হিসাব হইতে কর্তন করা হইবে, এবং ব্যক্তির উপর আরোপিত জরিমানার ক্ষেত্রে ব্যাংক উক্ত ব্যক্তির নিকট হইতে জরিমানাকৃত অর্থ সমন্বয় করিবে।