২২। অফশোর ব্যাংকিং ইউনিটের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী অথবা সহায়তাকারী এই ধারার অধীন প্রয়োজনীয় নথি, হিসাব, দলিল, সম্পদ বা তথ্য— (ক) প্রস্তুত করিতে অস্বীকার করিলে, ব্যর্থ হইলে, অবহেলা করিলে, বাধা প্রদান করিলে বা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করিলে; অথবা (খ) ইচ্ছাকৃতভাবে ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করিলে; বাংলাদেশ ব্যাংক উক্ত পরিচালক, কর্মকর্তা বা কর্মচারীকে অনধিক ২ (দুই) হাজার মার্কিন ডলার জরিমানা করিতে পারিবে।