২০। কোনো অফশোর ব্যাংকিং ইউনিট ধারা ১৭ এর উপ-ধারা (২) বিধান পরিপালনে ব্যর্থ হইলে, বাংলাদেশ ব্যাংক উক্ত ইউনিটকে অনধিক ২ (দুই) হাজার মার্কিন ডলার জরিমানা করিতে পারিবে এবং যদি উক্ত লঙ্ঘন অব্যাহত থাকে, তাহা হইলে উক্ত লঙ্ঘনের প্রথম দিনের পর পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত অনধিক ১ (এক) শত মার্কিন ডলার জরিমানা আরোপ করিতে পারিবে।