২। বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,— (১) ”অনিবাসী” অর্থ বাংলাদেশে নিবাসী ব্যক্তি নহেন এইরূপ কোনো ব্যক্তি; (২) ’অনুমোদিত বৈদেশিক মুদ্রা” অর্থ Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 18 এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত কোনো বৈদেশিক মুদ্রা; (৩) ”অর্থনৈতিক অঞ্চল” অর্থ সরকার কর্তৃক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর ধারা ৫ এর অধীন ঘোষিত অর্থনৈতিক অঞ্চল; (৪) ”অফশোর ব্যাংকিং” অর্থ বহিঃউৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত উৎস হইতে…