১৯। (১) বাংলাদেশ ব্যাংক, সময় সময়, নিয়মিতভাবে এবং বিশেষভাবে উহার এক বা একাধিক কর্মকর্তা দ্বারা অফশোর ব্যাংকিং ইউনিটের নথি, লেনদেন, দলিলপত্র, হিসাব বহি, উহার ব্যবসায় কেন্দ্র ও সম্পদ যেখানেই রাখা হউক না কেন তাহা, পরিদর্শন বা পরীক্ষা করিতে পারিবে। (২) বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তা কর্তৃক এই ধারার অধীন কোনো অফশোর ব্যাংক ইউনিট পরিদর্শনকালে পরিদর্শনে প্রাপ্ত তথ্য, তৎকর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন বা উহার অংশবিশেষ বা কোনো স্বতন্ত্র ব্যক্তি বা উহার আমানতকারীর আমানত সংক্রান্ত তথ্য, কোনো আদালত বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত না হইলে, সংশ্লিষ্ট ব্যাংক কাহারও নিকট প্রকাশ করিবে না।