১৫। (১) অফশোর ব্যাংকিং ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণকে প্রদেয় সুদ বা মুনাফা প্রত্যক্ষ ও পরোক্ষ করমুক্ত থাকিবে। (২) আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণের হিসাব যে কোনো প্রকার শুল্ক ও লেভি মুক্ত হইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এর উদ্দেশ্যপূরণকল্পে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অবিলম্বে প্রজ্ঞাপন জারি করা হইবে।