১৪। (১) অফশোর ব্যাংকিং ইউনিট নিম্নবর্ণিত কার্যক্রমে যুক্ত হইতে পারিবে না, যথা:— (ক) ধারা ১১ এবং ধারা ১৩ এ নির্দেশিত লেনদেন ব্যতিরেকে, অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ফান্ডেড বা নন-ফান্ডেড ব্যাংকিং লেনদেনে জড়িত হওয়া; (খ) অফশোর ব্যাংকিং ইউনিটের নামে আমানতকারী দ্বারা উত্তোলিত চেক, ড্রাফট, পে-অর্ডার বা অন্য কোনো দলিলের বিপরীতে চাহিদার ভিত্তিতে পরিশোধযোগ্য আমানত বা ঋণ গ্রহণ; এবং (গ) বাংলাদেশ ব্যাংকের সাধারণ বা বিশেষ অনুমোদন ব্যতিরেকে, অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে তহবিল স্থানান্তর। (২) ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিকে অফশোর ব্যাংকিং ইউনিট হইতে ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়,…