১০। অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রদত্ত লাইসেন্স ধারা ৯ এর অধীন বাতিল বা সমর্পণ কার্যকর হইবার ২ (দুই) বছর পর ব্যাংক অফশোর ব্যাংকিং ব্যবসায় পরিচালনার লক্ষ্যে উক্ত অফশোর ব্যাংকিং ইউনিট লাইসেন্সের জন্য পুনঃআবেদনের যোগ্য হইবে।