৯। (১) এই ধারার বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রত্যেক পঞ্জিকা বর্ষে বোর্ডের অন্যূন ২ (দুই) টি সভা অনুষ্ঠিত হইতে হইবে। (৩) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে তাহাদের মধ্য হইতে একজনকে উক্ত সভার সভাপতি হিসাবে মনোনীত করিতে পারিবেন। (৪) সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের উপস্থিতিতে সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৫) বোর্ডের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি…