৮। (১) কেন্দ্রের পরিচালনা, প্রশাসন এবং সাধারণ দিক-নির্দেশনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে। (২) উপধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বিশেষত, বোর্ডের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলি থাকিবে, যথা :- (ক) কেন্দ্রের মৌলিক নীতিসমূহ নির্ধারণ; (খ) কেন্দ্রের সার্বিক কার্যাবলি তত্ত্বাবধান; (গ) কেন্দ্রের পরিচালনা কৌশল অনুমোদন; (ঘ) কেন্দ্রের বাজেট পরীক্ষা এবং অনুমোদন; (ঙ) নির্বাহী পরিচালক ও উপনির্বাহী পরিচালক নির্বাচন ও নিয়োগ প্রদান এবং তাহাদের চাকরি হইতে অপসারণ; (চ) আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিকট হইতে অনুদান গ্রহণ এবং অনুদান প্রাপ্তির বিষয় যথাযথ সরকারি…