৭। (১) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে একটি বোর্ড থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা: - ক) সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন প্রতিনিধি; খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; গ) সরকার কর্তৃক নির্ধারিত জাতিসংঘের কোনো সংস্থার মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; ঘ) পূর্ববর্তী বোর্ড কর্তৃক মনোনীত ৮ (আট) জন ব্যক্তি; এবং ঙ) কেন্দ্রের নির্বাহী পরিচালক, যিনি বোর্ডের সদস্য সচিবও হইবেন। (২) বোর্ডের সদস্যগণ বোর্ড কর্তৃক নির্ধারিত মেয়াদের জন্য নির্বাহী পরিচালক ব্যতীত অন্য কোনো সদস্যকে বোর্ডের সভাপতি হিসাবে নির্বাচিত করিবেন। (৩) কেন্দ্রের কার্যাবলির সহিত…