৬। কেন্দ্রের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশ এবং অন্যান্য দেশের প্রয়োজনের নিরীখে প্রচলিত আইন ও বিধি-বিধানের অধীন ক্লিনিক্যাল গবেষণা, ল্যাবরেটরি ও প্রাণকেন্দ্রিক পরীক্ষা, এপিডিমিওলজিক্যাল (epidemiological) ও সমীক্ষা গবেষণা, মাঠ পর্যায়ে অনুসন্ধান, প্রদর্শনী প্রকল্প পরিচালনা, সভার আয়োজন এবং ক্লিনিক্যাল মেডিসিন, এপিডিমিওলজি, মৌলিক চিকিৎসা বিজ্ঞান, জৈব-পরিসংখ্যান, জনমিতি, উর্বরতা ও অন্যান্য সামাজিক বিজ্ঞান এবং জনস্বাস্থ্যের সহিত সম্পর্কিত বিষয়ের উপর গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক বক্তৃতা, সেমিনার, আলোচনা এবং সম্মেলনের আয়োজন; (খ) উদরাময় গবেষণা ও সমীক্ষার উপর বই, সাময়িকী, রিপোর্ট এবং…