৫। কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) স্বাস্থ্য সেবার উন্নত পদ্ধতি উদ্ভাবন এবং ডায়রিয়াজনিত রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আনয়ন এবং বিশেষত উন্নয়নশীল দেশসমূহের প্রেক্ষাপট বিবেচনায় জনস্বাস্থ্য কর্মসূচির উন্নয়ন সাধন করিবার লক্ষ্যে ডায়রিয়া, পুষ্টি এবং অন্যান্য জাতীয় ও বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যার সহিত সম্পৃক্ত বিষয়ে সমীক্ষা, গবেষণা ও জ্ঞান বিস্তারে উদ্যোগ গ্রহণ ও প্রসার ঘটানো; এবং (খ) কেন্দ্রের সক্ষমতার ক্ষেত্রসমূহে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় বাংলাদেশি ও অন্যান্য দেশের গবেষকগণকে প্রশিক্ষণ প্রদানের সুবিধা প্রদান।