৪। (১) কেন্দ্রের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। (২) কেন্দ্র উহার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, কেন্দ্রের স্থায়ী শাখা কার্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।