৩০। (১) International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh Ordinance, 1978 (Ord. No. LI of 1978) অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন- ক) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; খ) গৃহীত কোনো কার্য অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পন্ন করিতে হইবে; গ) প্রতিষ্ঠিত International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh এর- (অ) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং…