৩। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh, Ordinance, 1978 (Ord. No. LI of 1978) এর অধীন প্রতিষ্ঠিত International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কেন্দ্র একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন…