২৮। (১) বোর্ড যদি কোনো সময়, উহার অন্যূন তিন-চতুর্থাংশ সদস্যের উপস্থিতি এবং উপস্থিত সদস্যগণের তিন-চতুর্থাংশ ভোটে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে যে, কেন্দ্র কার্যকরভাবে উহার কর্মকাণ্ড পরিচালনা করিতে অক্ষম অথবা কেন্দ্রের প্রয়োজনীয়তার অবসান ঘটিয়াছে, তবে উহা সরকারের নিকট কেন্দ্রের অবলুপ্তির জন্য সুপারিশ করিতে পারিবে। এবং (২) উক্ত অবলুপ্তির ক্ষেত্রে- ক) কেন্দ্রকে সরকার কর্তৃক প্রদত্ত সকল স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি এবং উহার উপর স্থায়ীভাবে নির্মিত যে কোনো স্থাপনা যে দেশে অবস্থিত সেই দেশের সরকারের নিকট প্রত্যর্পণ করিতে হইবে; (খ) কেন্দ্রের অন্যান্য সম্পত্তি সরকার, অন্য কোনো দেশের সরকার বা কেন্দ্রের…