২৪। (১) কেন্দ্র পেটেন্ট, কপিরাইট এবং অন্যান্য মেধাস্বত্ত্ব সংক্রান্ত প্রচলিত বাংলাদেশি এবং বিদেশি আইনসমূহ এবং তৎসংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন এবং ট্রিটিসমূহের অধীন মেধাস্বত্ত্বের পূর্ণ অধিকার ভোগ করিবে। (২) কেন্দ্রের গবেষণার ফলাফল এবং আবিষ্কার হইতে প্রাপ্ত পেটেন্ট, লাইসেন্স, কপিরাইট এবং অন্যান্য অনুরূপ স্বত্বের সার্বজনীন সহজলভ্যতা উপযুক্ত পদ্ধতিতে নিশ্চিতকরণের দায়িত্ব বোর্ডের উপর ন্যস্ত থাকিবে।