২৩। (১) কেন্দ্র উহার গবেষণালব্ধ ফলাফল ও অন্যান্য বৈজ্ঞানিক কর্মকাণ্ডের বিবরণ প্রকাশ এবং প্রচারের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করিবে এবং উহার ফলাফল স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত করিবে। (২) কেন্দ্রের গবেষণা কাজে নিয়োজিত সকল উপকরণ এবং গবেষণালব্ধ ফলাফল উহার নিজস্ব সম্পত্তি বলিয়া গণ্য হইবে এবং বোর্ডের নিকট হইতে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট অনুমোদন ব্যতীত উহা মুদ্রণ, অনুলিপি প্রস্তুত, ব্যক্তিগত সুবিধার নিমিত্ত স্থানান্তর বা অন্য সংস্থা কর্তৃক ব্যবহার করা যাইবে না।