২১। সভাপতি, সদস্য, নির্বাহী পরিচালক এবং কর্মচারী- (ক) তাহাদের দাপ্তরিক ক্ষমতার অধীন সরল বিশ্বাসে কৃত কোনো কার্যের জন্য সকল প্রকার আইনি প্রক্রিয়া হইতে দায়মুক্তি পাইবেন, যদি না বোর্ড বা নির্বাহী পরিচালক স্বীয় অধিকার পরিত্যাগ করিয়া বোর্ডকে লিখিতভাবে অবহিত করেন এবং বোর্ডের প্রশাসনিক আদেশে উহা লিপিবদ্ধ থাকে; এবং (খ) বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হইলে তিনি, এবং তাহার স্বামী, বা, ক্ষেত্রমত, স্ত্রী ও নির্ভরশীলগণ ভিসার সাধারণ নিয়মাবলী (normal visa requirements) এবং বিদেশি নিবন্ধনের প্রচলিত বিধি-বিধান ব্যতীত প্রবাস/প্রবাসী সংক্রান্ত অন্যান্য বিধি-নিষেধ হইতে মুক্ত থাকিবেন।