২০। (১) সমমর্যাদার আন্তর্জাতিক পদসমূহে বোর্ড কর্তৃক নিযুক্ত বাংলাদেশিসহ কেন্দ্রের সকল ব্যক্তির আন্তর্জাতিক সমতুল্য পদের সমরূপ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে অন্য কোনো দেশের সরকার কর্তৃক উহার নাগরিকগণের বেতন ও ভাতাদির উপর আরোপিত বিধি-নিষেধ প্রযোজ্য হইবে না। (৩) তহবিলের পর্যাপ্ততা সাপেক্ষে, উপ-ধারা (১) এ বর্ণিত পদসমূহ ব্যতীত অন্যান্য পদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের সংস্থাসমূহের অনুরূপ পদের সহিত, যতদূর সম্ভব, সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে।