২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “উন্নয়নশীল দেশ” অর্থ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত উন্নয়নশীল শ্রেণিভুক্ত কোনো দেশ; (খ) “উন্নয়ন সহযোগী” অর্থ কোনো এজেন্সি, সংস্থা, দেশ বা ব্যক্তি যাহাদের নিকট হইতে কেন্দ্রের অনুকূলে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা পাওয়া যায়; (গ) “কর্মচারী” অর্থ কেন্দ্র কর্তৃক নিযুক্ত স্থায়ী, অস্থায়ী, শিক্ষানবিশ ও চুক্তিভিত্তিক কোনো ব্যক্তি, পরামর্শক, বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষক এবং কেন্দ্রের আন্তর্জাতিক পদসমূহে নিযুক্ত সকল ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঘ) “কেন্দ্র” অর্থ ধারা ৩ এ বর্ণিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ; (ঙ)…