১৭। কেন্দ্র জাতীয় এবং আন্তর্জাতিক আইন ও বিধি-বিধান সাপেক্ষে বৈধ জৈব উপকরণ (Biological Material) এবং গবেষণা সংক্রান্ত ফার্মাসিউটিক্যাল (Pharmaceutical) দেশের অভ্যন্তরে আনয়ন এবং দেশের বাহিরে হস্তান্তর করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, কেন্দ্র কর্তৃক কোনো রপ্তানি নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশে প্রেরণ করিতে হইলে বা কোনো আমদানি নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশ হইতে আমদানি করিতে হইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ সাপেক্ষে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ করিতে হইবে।”।