১৬। (১) প্রচলিত কর, মূসক, রেইট অথবা শুল্ক সংক্রান্ত কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, কেন্দ্রের নামে কোনো প্রকার স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা সেবা ক্রয় অথবা অন্য কোনো উপায়ে হস্তান্তরজনিত কারণে, অন্য ব্যক্তি কর্তৃক পরিশোধযোগ্য কর, মূসক, রেইট অথবা শুল্ক ব্যতীত এবং সাধারণ উপযোগিতামূলক সেবা (Public Utilities) যথা- পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন এবং পৌর কর ব্যতীত, কেন্দ্রের উপর কোনো প্রকার কর, মূসক, রেইট বা শুল্কের দায়বদ্ধতা বর্তাইবে না। (২) Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) বা তৎসংশ্লিষ্ট আপাতত বলবৎ অন্য…