১৪। (১) নির্বাহী পরিচালক, প্রত্যেক অর্থ বৎসর শেষ হইবার পর যত শীঘ্র সম্ভব, বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের কার্যাবলি সংক্রান্ত একটি বার্ষিক প্রতিবেদন এবং কেন্দ্রের আয় ও ব্যয়ের হিসাব সংবলিত একটি বার্ষিক বিবরণী প্রণয়ন করিবেন। (২) উপধারা (১) এ উল্লিখিত বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক বিবরণী বোর্ড কর্তৃক অনুমোদিত হইবার পর উহাদের অনুলিপি সরকার এবং সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের নিকট প্রেরণ করিতে হইবে।