১৩। (১) নির্বাহী পরিচালক কেন্দ্রের আয় ও ব্যয়ের হিসাব প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করিবেন এবং উক্ত হিসাবের বার্ষিক নিরীক্ষণের নিমিত্ত বোর্ড উহার বিবেচনামতে দেশীয় বা আন্তর্জাতিক চার্টার্ড একাউন্টেন্ট (Chartered Accountant) ফার্ম নিযুক্ত করিতে পারিবে। (২) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রত্যেক বৎসর কেন্দ্রের সরকারী অর্থের বার্ষিক হিসাব নিরীক্ষা করিবেন এবং আইনের বিধান মোতাবেক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন। (৩) বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বোর্ডের নিকট পেশ করিতে হইবে এবং বোর্ড উহার অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিবে। (৪) বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট উন্নয়ন…