১২। (১) কেন্দ্রের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) বৈদেশিক সরকার, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) উপহার, বৃত্তি এবং দান; (ঘ) প্রকাশনা (Publication) বিক্রয় এবং রয়্যালটি (Royalty) হইতে প্রাপ্ত আয়; (ঙ) গবেষণা, প্রশিক্ষণ এবং চুক্তিভিত্তিক কাজ হইতে প্রাপ্ত আয়; (চ) ল্যাবরেটরি ব্যবস্থাপনা হইতে আয়; (ছ) ব্যাংক হইতে প্রাপ্ত সুদ বা মুনাফা; এবং (জ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিল ব্যাংকে জমা রাখিতে হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে…