১১। (১) বোর্ড উহার সদস্যগণের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে একটি নির্বাহী কমিটি গঠন করিতে পারিবে যাহা বোর্ডের সভার অন্তর্বর্তী সময়ে বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করিবে: তবে শর্ত থাকে যে, উক্ত নির্বাহী কমিটির সদস্য হিসাবে কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং বোর্ডের অন্যূন একজন বাংলাদেশি সদস্য থাকিতে হইবে। (২) নির্বাহী কমিটির সকল অন্তর্বর্তী কার্যাবলি বোর্ডের পরবর্তী সভায় উপস্থাপন করিতে হইবে। (৩) কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মসূচির কারিগরি পর্যালোচনার উদ্দেশ্যে বোর্ড তৎকর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি বহিঃ বৈজ্ঞানিক পরামর্শক গ্রুপ (External Scientific Advisory Group)…