১০। (১) কেন্দ্রের একজন নির্বাহী পরিচালক থাকিবেন, যিনি বোর্ড কর্তৃক ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হইবেন, এবং উক্ত মেয়াদকাল একবারের জন্য বর্ধিত করা যাইবে : তবে শর্ত থাকে যে, বোর্ড ব্যতিক্রমী ক্ষেত্রে নির্বাহী পরিচালকের মেয়াদ সর্বোচ্চ এমনভাবে বৃদ্ধি করিতে পারিবে যাহা আরও এক মেয়াদের সময়কালের অধিক হইবে না। (২) নির্বাহী পরিচালক কেন্দ্রের প্রধান নির্বাহী হইবেন এবং এই আইন ও তদধীন প্রণীত প্রবিধান সাপেক্ষে, কেন্দ্রের কার্যাবলি, তহবিল পরিচালনা এবং বোর্ডের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন। (৩) নির্বাহী পরিচালককে কার্য সম্পাদনে সহায়তা করিবার জন্য বোর্ড একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ…