৮। -(১) পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত, যুগ্ম-সচিবের নিম্নে নহেন, উক্ত বিভাগের একজন প্রতিনিধি; (ঘ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, যুগ্ম-সচিবের নিম্নে নহেন, উক্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; (ঙ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, যুগ্ম-সচিবের নিম্নে নহেন, উক্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; (চ) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, মহাপরিচালকের নিম্নে নহেন, উক্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি; (ছ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক…