২। -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’আন্তর্জাতিক মাতৃভাষা’’ অর্থ পৃথিবীর সকল বৃহৎ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা; (২) “ইউনেস্কো” অর্থ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা; (৩) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট; (৪) ’’কর্মকর্তা ও কর্মচারী’’ অর্থ ইনস্টিটিউটের কোন কর্মকর্তা ও কর্মচারী; (৫) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৬) ’’তহবিল’’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত ইনস্টিটিউটের তহবিল; (৭) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ’’বোর্ড’’ অর্থ…